রঙেদের পাড়ায় কোমল আলাপ
উড্ডীন ডানারাজি হতে চূয়ত
কথারেনু গুলোকে যদি বিশ্বাস করো-
যদি বলো অভিমান, অনুযোগ বা আল্পনা
কিংবা আরও এক ফুড়ুত বেঁচে নেওয়া...
নেই দোষ নেই কিছু আর।
আমি এলাম বলে ওদের নিয়ে উড়ে গেল;
ও। সসখী সমবিব্যাহারে!
গোপনে স্বপনে ভালো হাসে বলে?
আচ্ছা, স্লেট সৈকতে কি
বাসা গড়া যায় ভালো? বলো!
না? তাহলে তোমারই দুয়ার খোলো -
হরিণ হাঁটছে দ্যাখো আঙিনায় তোমার।
ভুলের পাখিরা যদি ফিরে আসে !
হরিণী হও ক্ষীপ্রা। আমার। একান্ত।
গোধূলি ডিঙোতে ডিঙোতে এসো রাতে মাতি!
অক্ষিপল্লবেরা স্বস্তির কাব্য লিখুক রাতভোর।
নীলের পায়ে পায়ে আছড়ে পড়ুক আবিশ্ব!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন