ঐ তরুনী অথবা তরুশ্রীকে

দ্বিপ্রাহরিক রোদ-স্নান সারছিল গাছটা।
তোমরা যারা ভুতুড়ে বলো...
তোমাদেরই খুঁজছিলো। সে।

যারা তাকে খোঁজে না; তাদের ই খুঁজছিলো।
অসীম আলোর আকাশ মাথায় ছাতাহীন ছাতিম।
আমায় বললো, তোমাদের ছড়ানো
গল্পের বীজেরা মিথ্যে। রটিত নায়ক করেছ। আমায়।

আমি তো অশেষ ভয় নিয়েই ফিরলাম। 
ভালোবোঝা হারাবার ভয়!
তোমরা কিন্তু ভালবাসার কাছে যেয়ো ;
হিসেবকে নিকেশের সুযোগ দিও...
অন্ততঃ একটি বার!
কেউ তো একজন আছেই -
হয় ভূত নয় ভালোবাসা।

নির্ধূম বিশিখা জ্বলন
ভাগ্যিস আরও কেউ একজন জ্বলে!
নিঃসঙ্গতার কোতল-পর্ব খুব খারাপ লাগে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০