।। ।। ১ #কম্পাস আধাচাঁদা রামধনুকটা সাজু-রুপাইয়ের গ্রাম-দুটোকে ছুঁয়ে আছে।আকাশ-পাতে কম্পাসের চক্র-স্বন।মেঘের কাঁধে মেঘ । বৃষ্টি এলো বলে! ধীরে ধীরে সঅব ভিজে যাবে।পরস্পরকে আঁকড়ে লয় আটকাবার চেষ্টারা ক্রমে ঘনিষ্ঠ হবে আরও ... ২ #হাত_এবং_হাত স্বাধীনতা দিবসে শ্রীনৃপেন-এর দর্শন-দাদন নেওয়া আছে। হস্তপ্রক্ষালনী , স্পর্শ-প্রায়শ্চিত্তকের দহরমে রেখা প্রায় অগস্ত্য-যাত্রায় প্রস্তুত! আসন্ন অভিসারে কীভাবে যে হাত দেখাবো! ভাবছি ... ৩ #একবিংশ_শতাব্দী বাবা বললো যোগ করতে, জ্যাঠা বললো কোরোনা। প্রতিবেশীরা রাঁধছে ছ্যাঁচড়া, শিয়রে সূয্যি গ্রহণ... আমি ভাবছি, তাল খাবো না। বছরের দীর্ঘতম দিন। পৃথিবীও ধ্বংস হবে। সব একদিনে। এবার তাহলে বোঝো! ৪ #হাট দুটো ভুট্টার মাথায় পা রেখে, একটা ভুট্টাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। একটা সবুঝ পাখি। পেট কমলা; আর ঠোঁটটি লাল। বাগানে আপাততঃ আসন্ন আউশের আলাপন। দর্জির দরওয়াজায় 'মর্জিমতো পোষাক বানাও, বদলাও ' চিরকুট আঁটা। প্রাক্ নির্বাচনী #হাট। সগৌরবে জমিতেছে ... ৫ #ভুখাবুলারি কোয়ারান্টাইন, ...
লেখাটা আমার নয় ; তবে আত্মার সাথে ওতপ্রোত জড়িত ।
উত্তরমুছুন