বোধি-বিন্দু ৫

২৯
একটা ভালোবাসার পরিবার,
দু'একটা সৎ বন্ধু ,
কিছু খাদ্যশস্য
আর একচিলতে ছাউনি যদি
থাকে তোমার মাথা ঢাকার।

তাহলে তোমার কল্পনারও চেয়ে
অনেক অধিক ধনী। তুমি।
৩০
যে তোমার নি:স্তব্ধতাকে বোঝে না ;
সে খুব সম্ভবত: তোমার
সব কথারই মর্মোদ্ধারে অক্ষম। একেবারে।
৩১
বলো তখনই
যখন নিশ্চিত হতে পারবে -

নি:স্তবদ্ধতার চেয়েও
অনেক বেশি বোঝাতে পারো।
৩২
অল্পাতি অল্পের জন্ম হয়
মতদ্বৈধে;
প্রায় সর্বোতভাগ
দ্বন্দ্ব
জাগে বিরূপ বাগভঙ্গী হতে।

৩৩
ক্রূর, বক্র, জটিল, কলহী
বাক্য বা ব্যক্তির প্রতি সাড়া
রবে যত ক্ষীণ ; অনুচ্চ।

শান্তির নৈকট্য নিবিড় হবে। তত।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০