চন্দ্রিমা চারণ কাব্য

অযুত বর্ষ জুড়ে সিঁধ কেটে চলা
তোমার মনের অতলে
অচেনার উদয়ান্তে চেনা মুখেরা
সরে সরে পথ করে দেয়..
তোমার আসার।
তোমার কাছেকাছে আসার।
ভালোবাসার।

চাওয়া হয়
কওয়া হয় ক'কথা
না পাওয়া ছাড়া সব হয়ে রয় শুধু!

কেমন আছো, কোথায় গ্যালে...
এসব মিথ্যে মিথ্যে যাপণ শুধু।

বেঁচেছি, বেসেছি একথা মেকি নয় কভু।

দিগন্ত আমি আছিই
শিমুল ফুলেদের গাছ। একা।
একক ঝর্নন।
গুণ্ঠনবতী চাঁদের জ্যোতি-বিস্তার নিরবধি ... ! 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০