দুর্বিবাকেরও কিছু দেওয়ার আছে
তুমি আমি পড়ে আছি -
টি. ডি. এস., শেয়ার -মিউচুয়াল ফান্ড,
পদোন্নতি, কর্মদ্বীপে বাঁশ নামক ঘাসেদের ঝাড়,
লাভ-লোকসান,জমা-খরচ, শতাংশ, সময়-দূরত্ব,
পাত্তা, প্রেম- ল্যাং , প্রকল্প-ঝাড়িতং,
লাল-নীল রঙ-বেরঙের রংবাজি নিয়ে!
টাক-বেটাক সব কার্লি করে চলেছি!
এদিকে, শতচ্ছিন্ন পোষাকের দুই পা হারানো,
একচোখো ছোঁড়াটা তার বিকট
তেচাকাটা দু'হাতে চালাতে চালাতে
দুর্দান্ত একটা হাসি হেসে গেল!
'এমন ধানের উপর ঢেউ খেলে যায়
বাতাস কাহার দেশে! '
ঝড় হয়ে যাক ; ঝড় বয়ে যাক!
Khub valo laglo..
উত্তরমুছুনমনে মনে জুড়লাম...
উত্তরমুছুন