বোধি-বিন্দু ১
এই নুড়ি কবিতা গুলি হল সহস্রাধিক বছর ধরে লোকমুখে বয়ে আসা গৌতম বুদ্ধের উপদেশাবলীর ভাষান্তরের চেষ্টা মাত্র। মূলতঃ ইংরেজী, সংস্কৃত, হিন্দী, ভগ্ন পালি প্রাকৃতের থেকে সাহায্য নিয়েছি।
১
জলের চেয়ে আর কোমল কিছু আছে?
দেখেছ কী তোড়ে সে কেমনে
শিলা-পাষাণ গুঁড়োয়!
কোমল স্বভাবীকে দুর্বল বলো
কোন ভ্রমে?
২
দান, দাতা, উপহার
শব্দগুলো নিভলে পরে...
সহায়তা হয় সার্থক , সত্য, সম্পূর্ণ।
৩
চিরন্তন নয় কোনও কিছুই।
পরিস্থিতি যত জটিল জঘন্য দুর্বহ হোক
তা বদলাবেই। অবশ্যই।
৪
আবিশ্বে ব্যথা দ্বিবিধ।
একে বিদ্ধ করে;
অন্যে বিদ্য করে
ব্যথা সওয়ায় । মোছায়।
৫
অনেকে তো নিজেকেই ভালোবাসে না;
সবার ভালোবাসা পাবে কেমনে!
৬
সব চেয়ে
বেয়াড়া বেআদব অবাধ্য হল
অহং।
সে সত্যকে মানে না।
এক কথায় অসাধারণ
উত্তরমুছুনঅনুপ্রাণিত করলে।
উত্তরমুছুন