হে, শ্যামল-সুন্দরধারা



তোমার অশ্রু কেন আমায় কাঁদায় নি?
কেন তোমায় ছাড়া বেঁচে আছি?
কেমন বেঁচে আছি! কিভাবে!
সঅব উত্তর তোমার ভালো ভাবে জানা।

অশ্রুর কোনও বদল , অভিনন্দন হয় না।
নিষ্ঠুর , স্বার্থপর, স্খলিত, ক্রূর...
এসব বিশেষণ আমার ক্ষেত্রে খুব কম বলা
তা আমি জানি।

তোমার রক্তক্ষরণ তবু কেন থামেনা...
কেন শুকোয় না অশ্রুনদী!
শুধতে থাকো ভুলের ঋণ
ঝর্নায় ঝরে ঝরে ...

এ পাপীর প্রবোধ বড় বন্ধ্যা জানি।
নদী,
কাঁদো , পুনর্শুদ্ধা হতে থাকো
চলো এগিয়ে ধারালো সব বাধার
পাহাড়-প্রমাণ স্থবির পাথরময় পাড় ঘেঁষে...

আর কত আত্মদগ্ধী অসাধ্যসাধন
কত দুষ্ট দূষণকে নির্মলগতি দেবে!

শ্যাওলা আর কতদিন নদীক্রোড়ে বাঁচে
তার স্রোতে স্রোতে নাচে
হাসে খ্যালে বাঁচে।

শ্যামাভ শৈবাল ক্ষীণায়ু জীবন-প্রত্যাশী,
নদী জীবনধারার ধারক ও বাহক।

এ সত্য সব অযোগ্যের জানা উচিত।
তাই জানি।

"ওগো নদী, চলার বেগে পাগল-পারা,
পথে পথে বাহির হয়ে আপন-হারা--..."



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০