অধারাসম্ভব
হারাইনি বলে হাহাকারও নেই।
এত অন্তর্বেদন আমারই তরে,
এত অমূল্য আমি...
এ বিশ্বাসের ঘর হতে চ্যুত হয়েছি।
নিজেরই বৈগুণ্যে
অক্ষম, অপারগতায়!
কী করে বলি... আঁখি মোদো,
আমি তাতে ঘুম ছোঁয়াবো ...
অশ্রুর গঙ্গোত্রী লোপাট করে দেবো;
আর একটু দূরত্ব খুন করে
আমার বাহুবন্ধনে তোমায় রইতে দেবো!
অক্ষমের পক্ষে অসম্ভব।
এ কাঁদন তো স্বাভাবিক।
বরফগলা জলে পুষ্ট নদী।
অঝোরে ঝরবে, বইবে...
রক্তে, অশ্রুতে।
শাশ্বত ধারা...
এত অন্তর্বেদন আমারই তরে,
এত অমূল্য আমি...
এ বিশ্বাসের ঘর হতে চ্যুত হয়েছি।
নিজেরই বৈগুণ্যে
অক্ষম, অপারগতায়!
কী করে বলি... আঁখি মোদো,
আমি তাতে ঘুম ছোঁয়াবো ...
অশ্রুর গঙ্গোত্রী লোপাট করে দেবো;
আর একটু দূরত্ব খুন করে
আমার বাহুবন্ধনে তোমায় রইতে দেবো!
অক্ষমের পক্ষে অসম্ভব।
এ কাঁদন তো স্বাভাবিক।
বরফগলা জলে পুষ্ট নদী।
অঝোরে ঝরবে, বইবে...
রক্তে, অশ্রুতে।
শাশ্বত ধারা...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন