বোধি-বিন্দু ৬

৩৪

বোধের, জ্ঞানের সর্বব্যাপপ্তির তরে
আগে সব কিছু ভুলে
বিস্মৃতিকে ক্ষমা করো।

৩৫

প্রতি প্রভাতেই আমাদের নবজন্ম হয়;
আজকের কৃতকর্মই মূল বিবেচ্য।

৩৬

শান্তিকামী মন হতেই শান্তি আসে;
ওকে এর বাইরে খুঁজো না।

৩৭

আনন্দে পৌঁছনোর কোনও পথ নেই ;
আনন্দই পথ।

৩৮

আমরা আসলে
নিজেদের চিন্তাভাবনারই ফসল;
আমরা যা ভাবি তাই হই।

 ভাবনার দ্বারা ভুবন গড়তে পারি।

৩৯

যা করে ফেলেছো,
ওদিকে ফিরে দেখার টান
কখনও রেখো না।আর।

এখনো যা করা বাকী
কেবল তার দিকেই দৃষ্টি রাখো
নিবদ্ধ।

৪০

সুস্বাস্থ্য গড়া একান্ত কর্তব্য।

সুস্থ সবল স্বচ্ছ বোধি মন
নইলে গড়বে কার উপরে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০