বোধি-বিন্দু ৭
৪১
মুখ নয়
হৃদয়ের পানে তাকাও;
পুরো জীবনটাই স্পষ্টতর হবে। দৃশ্যমান।
৪২
একটা মোম-বর্তিকা হতে
সহস্র বর্তিকা জ্বাললেও ;
তার আয়ুক্ষয় হয় না।
দানে কখনও আনন্দ কমে না।
৪৩
আবরণ, আভরণ
আর যা কিছুতে জড়িয়ে আছো...
এসব ছাড়া তোমার হারাবার
কিছু নেই আর।
৪৪
দুষ্কর্ম বিষবৎ পরিত্যাজ্য।
৪৫
সত্যের পথে দু'টো ভ্রান্তিই ঘটে।
পুরোটা পথ না চলার।
বা আদৌ যাত্রারম্ভ না করার।
৪৬
জিহ্বা ছুরির চেয়েও ধারালো।
বিনা রক্তপাতে হত্যার ক্ষমতা রাখে!
৪৭
তিনটে জিনিস দীর্ঘদিন
গুপ্ত থাকতে পারে না...
সূর্য, চন্দ্র ও সত্য।
৪৮
তুমি অন্যের তরে আলো জ্বাললে;
সে আলো তোমার পথকেও আলোকিত করে।
৪৯
অসংযত চিন্তা,
চরমতম শত্রুর চেয়েও বেশী ক্ষতি করে।
৫০
বোধি বুদ্ধিতে যাপিত ব্যক্তির
মৃত্যুভয় নেই।
মুখ নয়
হৃদয়ের পানে তাকাও;
পুরো জীবনটাই স্পষ্টতর হবে। দৃশ্যমান।
৪২
একটা মোম-বর্তিকা হতে
সহস্র বর্তিকা জ্বাললেও ;
তার আয়ুক্ষয় হয় না।
দানে কখনও আনন্দ কমে না।
৪৩
আবরণ, আভরণ
আর যা কিছুতে জড়িয়ে আছো...
এসব ছাড়া তোমার হারাবার
কিছু নেই আর।
৪৪
দুষ্কর্ম বিষবৎ পরিত্যাজ্য।
৪৫
সত্যের পথে দু'টো ভ্রান্তিই ঘটে।
পুরোটা পথ না চলার।
বা আদৌ যাত্রারম্ভ না করার।
৪৬
জিহ্বা ছুরির চেয়েও ধারালো।
বিনা রক্তপাতে হত্যার ক্ষমতা রাখে!
৪৭
তিনটে জিনিস দীর্ঘদিন
গুপ্ত থাকতে পারে না...
সূর্য, চন্দ্র ও সত্য।
৪৮
তুমি অন্যের তরে আলো জ্বাললে;
সে আলো তোমার পথকেও আলোকিত করে।
৪৯
অসংযত চিন্তা,
চরমতম শত্রুর চেয়েও বেশী ক্ষতি করে।
৫০
বোধি বুদ্ধিতে যাপিত ব্যক্তির
মৃত্যুভয় নেই।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন