ম্রিয়মান লতার হয়ে
চোখ হতে বয়ে আসা সব ক্ষরিত প্রস্রবণ,
মুহুমুর্হু ওষ্ঠ কম্পনের প্রশমন
আমার কাছে ছিলই।
আমি তো তোমাকে জড়িয়েই বাঁচি;
কাঁপন, ক্রন্দন কমা অবধি আলিঙ্গন...
বিশ্বাস করো, আমি পারতামই।
চাইনি লোকচক্ষে তোমাকে আমাকে
গাছকে লতাকে
আর আমাদের অরোধ্য ফল্গুধারাকে
প্রহসনে পরিণতি দিতে।
এ দেহ ক্ষীনায়ু জানি..
সব ক্ষত, ক্ষরণ ও দাহের দাগ
তো তোমায় সইতে, বইতে হবে।
তরুশ্রী।
শুষ্ক জর্জর শল্ক বিশীর্ন শবেই রই;
তোমার সর্বস্বের ঘ্রাণ থাক আমাতে।
আমৃত্যু জড়িয়ে থাকতে দাও
এ মৃয়মান লতার সর্বাঙ্গে... !
দোহাই দূরে হলেও তোমারই রইতে দাও।
জানি তোমার আমি হবার
ক্ষমতা আমার নেই।
আস্কারায় আশ্রিত ক্ষণজন্মা আগাছা-মাত্র।
বাহুবন্ধন ছাড়িয়ে দেওয়ার মত
নিষ্ঠুরা নও তুমি।
সব অপারগতা আমার। তুচ্ছতার।
মানো, আরও সবুজ সবুঝ হও...
মুহুমুর্হু ওষ্ঠ কম্পনের প্রশমন
আমার কাছে ছিলই।
আমি তো তোমাকে জড়িয়েই বাঁচি;
কাঁপন, ক্রন্দন কমা অবধি আলিঙ্গন...
বিশ্বাস করো, আমি পারতামই।
চাইনি লোকচক্ষে তোমাকে আমাকে
গাছকে লতাকে
আর আমাদের অরোধ্য ফল্গুধারাকে
প্রহসনে পরিণতি দিতে।
এ দেহ ক্ষীনায়ু জানি..
সব ক্ষত, ক্ষরণ ও দাহের দাগ
তো তোমায় সইতে, বইতে হবে।
তরুশ্রী।
শুষ্ক জর্জর শল্ক বিশীর্ন শবেই রই;
তোমার সর্বস্বের ঘ্রাণ থাক আমাতে।
আমৃত্যু জড়িয়ে থাকতে দাও
এ মৃয়মান লতার সর্বাঙ্গে... !
দোহাই দূরে হলেও তোমারই রইতে দাও।
জানি তোমার আমি হবার
ক্ষমতা আমার নেই।
আস্কারায় আশ্রিত ক্ষণজন্মা আগাছা-মাত্র।
বাহুবন্ধন ছাড়িয়ে দেওয়ার মত
নিষ্ঠুরা নও তুমি।
সব অপারগতা আমার। তুচ্ছতার।
মানো, আরও সবুজ সবুঝ হও...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন