আঁধার আমার, আঁধার
বজ্র-ঝলকও পারেনা,
একরাত আঁধারের পুরোটায়
আলো লেপে দিতে! ব্যর্থবজ্র।
ঘনশ্যাম এক ঘনিষ্ঠ আড়াল
তোমাকে আমার করে রাখে ;
ঝড়, বৃষ্টি তো অতিথি মাত্র।
সবারই জন্য আঁধার আসে প্রতিদিন..
কারও দেখা হয়; কারো হয় না।
অপেক্ষা শুষ্কচক্ষে ফের
ভোরের জন্ম লেখে।
দিন তো দৈনিকই আসে...
ভালোবেসে
আশার কোল ঘেঁষে।
তুমি আসতে না পারলেও,
বা না চাইলেও ...
তোমার ভাগের আঁধারের আঁচল...
একা একা ওড়া অভিসারী ওড়না সম।
সর্বব্যাপী, সর্বপ্লাবী।
তোমার শূন্যতা অন্ধ আঁধারে পূর্ণ।
তোমার মত করে ডাকতে
রাখতে, বাঁধতে
পারিনি বলে -
একা।
আঁধারে বাঁচি।
এ আঁধার অশেষ ।
একা করবে না আর আমায়।
একরাত আঁধারের পুরোটায়
আলো লেপে দিতে! ব্যর্থবজ্র।
ঘনশ্যাম এক ঘনিষ্ঠ আড়াল
তোমাকে আমার করে রাখে ;
ঝড়, বৃষ্টি তো অতিথি মাত্র।
সবারই জন্য আঁধার আসে প্রতিদিন..
কারও দেখা হয়; কারো হয় না।
অপেক্ষা শুষ্কচক্ষে ফের
ভোরের জন্ম লেখে।
দিন তো দৈনিকই আসে...
ভালোবেসে
আশার কোল ঘেঁষে।
তুমি আসতে না পারলেও,
বা না চাইলেও ...
তোমার ভাগের আঁধারের আঁচল...
একা একা ওড়া অভিসারী ওড়না সম।
সর্বব্যাপী, সর্বপ্লাবী।
তোমার শূন্যতা অন্ধ আঁধারে পূর্ণ।
তোমার মত করে ডাকতে
রাখতে, বাঁধতে
পারিনি বলে -
একা।
আঁধারে বাঁচি।
এ আঁধার অশেষ ।
একা করবে না আর আমায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন