নৈমিত্তিকী

বোবা ঝড়, সাশ্রু নদী আর
একাকীত্ব ছাড়া কোনও কোল নেই।
এখন আমার।
যথার্থ প্রাপ্তিই পাচ্ছি...
পেয়েই চলেছি।


স্বাভাবিক ফলশ্রুতি।
অবহেলা, অবমাননা, অপমানের
প্রসঙ্গ বড় অপ্রাসঙ্গিক। এখানে।

ভালোবাসা বুঝেছিলে এও
তো কল্পনাতীত প্রাপ্তি।
বিনিময়ে ভালোবাসা চাইনি কখনও।

তবু, যা কিছু ধন্য করেছে আমায়,
দান পেয়েছি...  লোলুপ হয়েছি...
তার প্রতিদান চোকাতেই হবে,
আমৃত্যু। স্বাভাবিক।

ধরা যখন পড়েছি...
শান্তি এড়াবার প্রশ্নই নেই। কোনও।

শুনেছি, পাথরে প্রহার বেঁধে না।
যতটা এখনও বাকী ...
সেসবও পাথর করে দাও।
দোহাই। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০